শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বুকে সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান : ড. কামাল

আকাশবার্তা ডেস্ক : 

আইনশৃঙ্খলা বাহিনীর রাজনীতিকদের ওপর হামলা নিন্দনীয় উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘বুকে সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান।’

বুধবার (১৯ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আশঙ্কা বাড়ছে।’

ড. কামাল অভিযোগ করেন, দেশে সুশাসন আছে যারা বলছেন তারা মিথ্যুক। ক্ষমতায় যেতে সরকার নির্বাচনের নামে প্রহসন করছে।

ক্ষমতাসীনরা যা করছেন তা সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, বাধা দেয়া দেশদ্রোহিতার সামিল। এটি স্বাধীনতার ওপর আঘাত।

ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন সামনে রেখে পুলিশকে যেভাবে অপব্যহার করা হচ্ছে, তা অতীতে কখনো হয়নি।’ অবিলম্বে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার বন্ধের আহ্বান জানান তিনি।

সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা হচ্ছে না উল্লেখ করে ড. কামাল আরো বলেন, ‘সংবিধানের বাইরে যাঁরা কাজ করছেন, তাঁদের একদিন শাস্তি পেতে হবে।’

ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরো বলেন, ‘যদি নাগরিকরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, এটা স্বাধীনতার ওপর আঘাত। এ আঘাত দেওয়া উচিত না। এ আঘাত হলো দেশদ্রোহের শামিল। কেউ যদি মনে করে দেশদ্রোহ করে পার পাওয়া যায়, তা না। কেউ পার পায়নি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১