সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে নৌকার সমর্থনে শ্রমিক সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামালের (নৌকা প্রতিক) সমর্থনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার বাসস্ট্যান্ড চত্তরে এই সমাবেশের আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, সংগঠনের থানা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বীনা রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

শ্রমিক লীগের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা ও আনোয়ার হোসেন সবুজ।

বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মত পাহারা দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০