সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রতি আ.লীগের সমর্থন : ফেসবুকে চিঠি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনে মহাজোটের প্রার্থী মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলের সমর্থনে আওয়ামলীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্যাডে একটি চিঠি ফেসবুকে বিভিন্ন ব্যবহারকারীর আইডিতে দেখা গেছে। ২১ ডিসেম্বর তারিখে ওই চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিটি ভাষায় যা লেখা আছে…

বিষয় : জনাব মাে: শহীদ ইসলাম এর সমর্থনে দলীয় সমর্থন প্রসঙ্গে।

প্রিয়,

আপনারা সদয় অবগত আছেন যে, লক্ষীপুর-২ সংসদীয় আসন ২৭৫ এর মহাজোট প্রার্থী জনাব মোঃ নোমান মহাজোটের বৃহত্তর স্বার্থে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী জনাব মােঃ শহীদুল ইসলামের সমর্থনে তাঁর এ প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আপনাদের জানা আছে যে, জনাব মো: শহীদুল ইসলাম আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ও সক্রিয় মাঠ পর্যায়ের কর্মী। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর স্বার্থে এই আসনের বিজয় দলের পক্ষে নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্যে জনাব শহীদুল ইসলামকে সর্বাত্মক সমর্থন দিয়ে নির্বাচন কমিশনকৃত তার প্রতীকে বিজয়ের পদক্ষেপ গ্রহণ অতীব জরুরী।

এই মর্মে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জনাব শহীদুল ইসলামকে সমর্থন প্রদানের জন্য আপনারা নির্দেশ দিতে পারেন।

এই বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযােগীতা একান্তভাবে কাম্য।

প্রতি, ১। জনাব গােলাম ফারুক পিংকু
সভাপতি, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ।

২। জনাব মােঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন
সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ।
কো-চেয়ারম্যান এর পক্ষে
ড. সেলিম মাহমুদ)।
সমন্বয়কারী নির্বাচন পরিচালনা কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগ।

এর আগে বৃহস্পতিবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জনগণের উদ্দেশ্যে জনাব  নোমানের  লেখা একটি চিঠি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়ে গেছে। মোহাম্মদ নোমান এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০