শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আমার এলাকায় আমাকেই হুমকি দেয়া হচ্ছে : কাদের

নোয়াখালী প্রতিনিধি :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার এলাকায় আমাকেই হুমকি দেয়া হচ্ছে। আমাকে নাকি একঘণ্টার মধ্যে তাড়িয়ে দেবে। আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এ এলাকায় থাকব, ক্ষমতা হারালেও এ এলাকায় থাকব।শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি উনাকে বলতে চাই-আমি বসন্তের কোকিল নই। ভোট এলে এলাকায় আসব আর ভোট চলে গেলেও এলাকা আসব। হুমকি দিয়ে কোনও লাভ হবে না। জনগণ আমার সঙ্গে আছে। আমি এ এলাকার সন্তান।

তিনি বলেন, উনি আমার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহারের অপবাদ দেন। এ গাড়ি আমার ব্যক্তিগত, আমি একজন মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে ইঞ্জিনিয়ারদের গাড়ি থাকবে। ওবায়দুল কাদের বলেন, রাস্তা পরিদর্শনের জন্য আমার সঙ্গে ইঞ্জিনিয়ার থাকবে, তাদের গাড়িও থাকবে। যারা অভিযোগ করেন তারা এ রাস্তা করেননি-এ রাস্তা আমি করেছি।

সেতুমন্ত্রী বলেন, পুলিশ আমার সঙ্গে থাকবে, আমার প্রটেকশন দরকার। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমনিতেই হুমকি দেন এক ঘণ্টায় তাড়িয়ে দেবে। তা হলে আমার সঙ্গে প্রটেকশন না থাকলে কি হবে, বুঝতেই পারছেন? উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নির্বাচন করছেন।

একই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১