রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে : সংবাদ সম্মেলনে এ্যানি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা লক্ষ্মীপুরকে ভূতুড়ে ও বিপদজনক শহরে পরিণত করেছে বলেও অভিযোগ করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে আমার নির্বাচনী এলাকায় আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী তার স্বশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ নেতা কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করছে।

এছাড়া প্রশাসন আমার নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা চালানো অবস্থায় কোন ওয়ারেন্ট ছাড়াই আটক করছে ও নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হুমকি দিচ্ছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১