বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ইয়াবা বহনকারী ট্রাক।

মাছের ট্রাকে ইয়াবা, আটক ২

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মাছের ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে বদিউল আলম (২৬) ও আজিজুল হক (২৯) নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের খবর নিশ্চিত করেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।
 
তিনি জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার রোডে অবস্থান নেন র‌্যাব-২ এর সদস্যরা। এ সময় একটি মাছভর্তি ট্রাককে থামার জন্য সংকেত দিলে বদিউল ও আজিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পরে আটকের পর তাদের দেওয়া তথ্য মতে ট্রাকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ ৪ হাজার টাকা।

আটকরা দীর্ঘদিন ধরে মাছ বহনের আড়ালে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মোহাম্মদ সাইফুল মালি।

সূত্র : বাংলনিউজ টোয়েন্টিফোর ডটকম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১