আকাশবার্তা ডেস্ক :
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মাছের ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে বদিউল আলম (২৬) ও আজিজুল হক (২৯) নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের খবর নিশ্চিত করেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।
তিনি জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার রোডে অবস্থান নেন র্যাব-২ এর সদস্যরা। এ সময় একটি মাছভর্তি ট্রাককে থামার জন্য সংকেত দিলে বদিউল ও আজিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে আটকের পর তাদের দেওয়া তথ্য মতে ট্রাকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ ৪ হাজার টাকা।
আটকরা দীর্ঘদিন ধরে মাছ বহনের আড়ালে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মোহাম্মদ সাইফুল মালি।
সূত্র : বাংলনিউজ টোয়েন্টিফোর ডটকম।