মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

গৃহবধূর পেটে জ্যান্ত সাপ!

আকাশবার্তা ডেস্ক :

অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা। পাবনার চাটমোহরে আলেয়া খাতুন নামের এক গৃহবধূর পেট থেকে জীবন্ত একটি সাপ মুখ দিয়ে বের হওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামে ঘটনটি ঘটে। গৃহবধূ আলেয়া খাতুন ঐ গ্রামের দিনমজুর ইসমাইল প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী।

এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি এক নজর দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে ঐ গৃহবধূর বাড়িতে। গৃহবধূ আলেয়া প্রথম দিকে ঘটনাটি ঘটার পরে ভীষণ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি এখন টক অফ চাটমোহরে পরিণত হয়েছে।

গৃহবধু আলেয়া খাতুন জানান, গত এক সপ্তাহ যাবৎ আমার পেট ও শরীরের ভিতরে খুব খারাপ লাগছিল। বিশেষ করে রাতের বেলা গলা কণ্ঠনালী শুকিয়ে যেত এবং প্রচুর পানি পিপাসা লাগতো। মঙ্গলবার ভোর বেলা গলা প্রচণ্ড রকমে শুকিয়ে যায়। এ সময় গলার মধ্যে কিছু একটি জিনিসের অস্তিত্ব অনুভব করি। বুকের মধ্যেও অস্বস্তি লাগছিল। ছেলে ও বৌমাকে ডাক দিলে ছেলে তার ঘর থেকে বেড়িয়ে আসতে না আসতেই বমি হতে শুরু হয়।

প্রচণ্ড বমির সাথে মুখের মধ্যে কিছু একটা নড়ছিল এমন অনুভব করছি। এক পর্যায়ে বমির সাথে জ্যান্ত একটি ছোট সাপ মুখ থেকে বের হয়ে আসে। প্রথমে সাপটি আমার ছেলে ও তার স্ত্রী দেখতে পায়।

পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে এক কান দুকান করে একথা এলাকাবাসী জেনে যায়। গ্রামের মানুষ সাপটি প্লাস্টিকের পাত্রে ভরে ফেলে। সাপটি দেখতে বাড়তে থাকে মানুষের ভীড়। পরে সাপ ভরে রাখা পাত্রটি বাড়ির পাশের ওয়াপদা সড়কে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। আলেয়া খাতুন বর্তমান শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও সুস্থ আছেন।

সূত্র : দৈনিক কালের কন্ঠ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১