শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সিইসির পদত্যাগ দাবি নির্বাচন ভণ্ডুলের অপকৌশল’

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের অপকৌশল হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নানা ‘মিথ্যা’ অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 

তিনি বলেছেন, বিএনপি, জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই নির্বাচন ভণ্ডুল করার জন্য কৌশল নিয়েছে। ভোটের মাত্র তিনদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি নির্বাচন ভণ্ডুল করার অপকৌশল মাত্র। 

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) আসলে কী করতে চায় আমরা এবং দেশবাসী তা বুঝতে পারছি না। তারা একবার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। বলছে তাদের প্রার্থী মাঠে নামছে না, কখনও বলছে নির্বাচনে থাকবে- আমরা মনে করি এগুলো তাদের অপকৌশল। এসব নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র। 

এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

অপর এক প্রশ্নের উত্তরে নানক বলেন, নির্বাচনে থাকা না থাকা যার যার ব্যাপার। কেউ নির্বাচনে না থাকলে তাতেও কোনো সমস্যার সম্ভাবনা নেই। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। 

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুর সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১