রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শিশু আরাফাতের চিকিৎসায় সাহায্য কামনা

আকাশবার্তা ডেস্ক :

সাড়ে তিন বছর বয়সী শিশু আরাফাত চোখে টিউমার ক্যান্সারে আক্রান্ত। আরাফাত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রাজমিস্ত্রী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে। তিনি একমাত্র ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে এখন প্রায় নিঃস্ব। তবুও আশায় বুক বেঁধে ছেলের উন্নত চিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরাফাতের মা-বাবার বিশ্বাস একদিন তাদের ছেলে সুস্থ্য হবে।

সবুজ মিয়া জানান, সাড়ে তিন মাস বয়সে আরাফাতের চোখে সমস্যা দেখা দেয়। এরপর প্রায় ৩ বছর ধরে শেরে-ই বাংলা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ ঢাকা ও কুমিল্লার আরো দুটি চক্ষু হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। অপারেশনও করা হয়েছে। কিন্তু আরাফাতের চোখের কোনো উন্নতি হয়নি। সর্বশেষ রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। তবে অর্থাভাবে এখন থমকে আছে তার চিকিৎসা।

রায়পুর উপজেলার কেরোয়া ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, সবুজ মিয়া একজন রাজমিস্ত্রী। তার একমাত্র ছেলে আরাফাতের চোখে টিউমার ক্যান্সার হয়েছে। বিগত ৩ বছর যাবত ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এখন প্রায় নিঃস্ব তিনি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা ও আল্লাহর রহমতে নিষ্পাপ এই শিশুটি সুস্থ্য জীবন ফিরে পাবে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসার জন্য সহযোগিতা পাঠান আরাফাতের বাবা সবুজ মিয়ার পার্সোনাল বিকাশ ০১৮৭০৩৩০৩৪৩ এই নাম্বারে। অবশ্যই নাম্বারটি যোগাযোগ করে নিশ্চিত হয়ে পাঠাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১