শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাড়ি ফিরতে ভোটের আগে ঈদের আনন্দ কমলাপুর স্টেশনে

আকাশবার্তা ডেস্ক :

ভোটের প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে। ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ফলে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই এসব জায়গায় ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে।

কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই উপচেপড়া ভিড় দেখা গেছে। কাউন্টারগুলোর সামনে হাজারো মানুষের ভিড়। প্রতিটি ট্রেনই ছিলো কানায় কানায় ভর্তি। ট্রেনের ছাদেও ছিলো পর্যাপ্ত মানুষ। যেন ভোটের আগে বাড়ি ফিরতে ঈদের আনন্দ ফিরে এসেছে যাত্রীদের মধ্যে।

অন্যদিকে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে কয়েকদিন আগেই ট্রেনের নির্ধারিত আসনের টিকিট বিক্রি শেষ হয়েছে। এখন স্টান্ডবাই (দাঁড়ানো) টিকিট নিচ্ছেন যাত্রীরা। যাত্রা নিরাপদ করতেও নেওয়া হয়েছে ব্যবস্থা।

মো. ইদ্রিস আলী পেশায় এনজিও কর্মী। তিনি নরসিংদী যাবেন নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সকাল সাড়ে ৯টায় তার ট্রেন (তিতাস কমিউটার) হলেও সকাল ৬টায় কমলাপুরে এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) থেকে আমার অফিস ছুটি হলেও আজ আমি গ্রামে যাবো। ভোটের পরদিনই আবার ঢাকায় ফিরতে হবে।

ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছেন রাজধানীবাসী-ছবি-বাংলানিউজ

তিনি বলেন, গত বছর আমি ভোট দিতে পারিনি। তবে এবার ভোট উৎসবমুখর হচ্ছে দেখে গ্রামে যাওয়া। আশা করি ভালোভাবেই ভোট দিয়ে আবারও কর্মস্থলে ফিরতে পারবো।

আবদুর রাজ্জাক নামে নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঢাকায় থাকি। প্রতি ঈদের গ্রামে যাওয়া হলেও এবার নির্বাচন উপলক্ষে বাড়ি ফিরছি। মনে হচ্ছে, এটা ঈদের আনন্দে ঘরে ফেরা। সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় সত্যিই আনন্দের। তারচেয়ে বড় আনন্দের এবার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আশা করি, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবো।

একই কথা জানালেন পাবনার সরিলি ইসলাম। তিনি বলেন, গত ১০ বছর দেশের অনেক উন্নয়ন হয়েছে, আবার সরকারের ব্যর্থতাও আছে। সবদিক বিবেচনা করে একটা প্রার্থীকে ভোট দিতে গ্রামে যাচ্ছি। অনেক ভালো লাগছে যে ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যেও গ্রামের যাওয়ার সুযোগ হচ্ছে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকেই অন্যদিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি। মনে হচ্ছে ঈদ উপলক্ষে যাত্রীরা বাড়ি ফিরছেন। যাত্রীদের যাত্রা নিরাপদ করতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। আশা করছি এসব মানুষের ফিরতি যাত্রাও নিরাপদ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১