সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্টসহ ৩ প্রার্থীর সংবাদ সম্মেলনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার নিজ নিজ কার্যালয়ে এসব সংবাদ সম্মেলন করেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে এ্যানি অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুরে ভয়ানক ও অরাজক পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর থেকে লক্ষ্মীপুরবাসীকে মুক্ত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া দাবি করেন, নির্বাচন শুরু হওয়ার আগেই ৩০ থেকে ৪০ পার্সেন্ট ভোট কেটে নিয়ে যেতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এছাড়া প্রত্যেকটি ইউনিয়নে তার এজেন্ট ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি দলের লোকজন আপেল প্রতীকের পক্ষ নিয়ে হামলা চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করছেন।

একইভাবে স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া অভিযোগ করেন, মুখোশধারী বহিরাগত সন্ত্রাসীরা তার এজেন্টদের কেন্দ্রে যেতে হুমকি ধমকি দিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31