শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ৪টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্জামাদি। শনিবার সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী লক্ষ্মীপুর-৩ সদর আসনের প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে।

একইভাবে জেলার অন্যান্য আসনেও নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এদিকে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্নস্থানে টহলে রয়েছে তারা।

জানা যায়, জেলার ৪টি আসনে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এসব আসনে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রযেছেন।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১