শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা আ.লীগের প্রস্তুতি সভা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে সফর উপলক্ষে জেলা আওয়ামলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক গোলাম পিঙ্কুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনি সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম।

বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোঃ জাহাঙ্গীর আলম।  এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপুসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি লক্ষ্মীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন বলে জানান নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮