শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নৌকারই জয় হবে : জয়

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটে নৌকাকে জয়ী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেছেন, আশা করি দেশের মানুষ নৌকায় ভোট দেবে। নৌকাকে বিজয়ী করবে। নৌকার জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রোববার (৩০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। 

সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকুন।’ 

‘গত কয়েকমাস ধরে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত উঠে পড়ে লেগেছে। তারা দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। তারা সন্ত্রাস করছে। আর এর দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপর।’

জয় বলেন, তারা (বিএনপি-জামায়াত) সন্ত্রাস করলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে না। তা তো নয়। 

দেশবাসীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না। বিশেষ করে তরুণদের বলবো, যারা যুদ্ধাপরাধী ও এর দোসরদের আশ্রয় দেয় তাদের ভোট দেবেন না। 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জয় বলেন, মানুষ যাদের ভোট দেবে। তারাই ক্ষমতায় আসবে। 

‘আজকের পর থেকে বিএনপি-জামায়াত আর সন্ত্রাস করতে পারবে না,’ বলেও মনে করেন তিনি।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১