আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর -৪ আসনের মহাজোট সমর্থিত মেজর (অবঃ) আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬শ’ ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্ট সমর্থিত আ স ম রব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৯শ’ ৮৯ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।