বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস :

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়িত এবং এ সময়ের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মসূচির কারণে শিগগীরই বাংলাদেশে দারিদ্র্যের হার শূন্যে নেমে আসবে।

ঝাং ঝু আশা করেন, দু’দেশের কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

চীনা দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাকে বিশ্বের মহান নেতা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর জন্যে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়নে বেইজিংয়ের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

চীনকে বাংলাদেশের মহান বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী তার আগামী পাঁচ বছরের শাসনকালে চীনের কাছ থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এবং পিএমও সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১