শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফলই প্রত্যাখ্যান, শপথের প্রশ্নই আসে না : ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন, বিএনপিকে হারানো হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোট ডাকাতি করে- বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি এই নির্বাচন অবিলম্বে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, তাদের প্রধান দাবি হলো, এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়া। নির্বাচন পরবর্তী দলের করণীয়, দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন, দলীয় কর্মসূচির বিষয়ে আলোচনা করতেই স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, ‘এই নির্বাচনের ফল আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি, এবং যত দ্রুত সম্ভব নিরপেক্ষ সরকারে অধীনে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।’
জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করেছি। শপথের প্রশ্নই আসে না।’

তারা নির্বাচন করেই সরকার গঠন করতে চান বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা নির্বাচনে গিয়েছিলোম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে।সারাদেশে বিএনপির ২১ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিল ধারনের ঠাঁই নেই। ঢাকার বাইরের কারাগারগুলোতেও একই অবস্থা। অবিলম্বে এসব বন্দীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১