সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনকালীন সহিংসতা হয়নি

আকাশবার্তা ডেস্ক :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণেই নির্বাচন পূর্ব এবং পরবর্তী সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। দু-একটি ঘটনা যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচন পরবর্তী নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ভোটের আগে থেকেই সারা দেশ ছিলো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে।

পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি কোস্টগার্ড এবং কোনো কোনো এলাকায় নৌবাহিনীর সমন্বয়ে মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করি। ভোটের দিনও যাতে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি তৈরি না হয় পুলিশ তার জন্য সর্বোচ্চ সচেষ্ট ছিল। এটাও পুলিশ সফলভাবে করতে পেরেছে। এখন নির্বাচন পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সে বিষয়ে পুলিশ নজর রাখছে।

সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য সংস্থা নিজ নিজ ইউনিটে ফিরে গেলেও যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেদিকে পুলিশ বিশেষ নজর রাখছে। এদিকে ভোটের দিনে চট্টগ্রাম ও ময়মনসিংহে পুলিশের অস্ত্র লুট হয়। নোয়াখালীতে গুলিতে প্রাণ হারায় এক আনসার সদস্য। ধানের শীষে প্রকাশ্যে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ চক্রের হাতে গণধর্ষণ ও হামলার শিকার হন ৪ সন্তানের এক জননী। যে ঘটনায় তোলপাড় দেশজুড়ে।

মানবাধিকার কমিশন থেকে ইতোমধ্যে ন্যাক্কারজনক এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাড়াশি অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পটুয়াখালীতে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক বিএনপি নেতা। এ ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ছোটোখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নির্বাচন পরবর্তী জ¦ালাও-পোড়াওয়ের মতো কোনো সহিংস ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এহেন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার। তবে অপরাধীরা যাতে সহিংসতা ঘটানোর সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। সতর্ক আছে র‌্যাবও।

রাজধানীতে নির্বাচন পরবর্তী নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচনে জয়-পরাজয় নিয়ে যাতে কেউ কাউকে কোনো হুমকি দিতে না পারে, সে জন্য আমরা সতর্ক আছি এবং পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছি। যদি কেউ এর পরও এমন কোনো কর্মকা- করে, সে যেই দলের হোক, যে পদের হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১