শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সৈয়দ আশরাফের মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

গণফোরামের মিডিয়া সেলের লতিফুল বারী হামিম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিবৃতিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো অভিজ্ঞ সাংসদ ও সৎ, দক্ষ রাজনীতিবিদের বিশেষ প্রয়োজন ছিল। তিনি এই পরিস্থিতিতে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে পারতেন। তার মৃত্যুতে দেশ হারাল মহৎপ্রাণ ত্যাগী দেশপ্রেমিক একজন রাজনীতিবিদকে।

৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত কয়েক মাস ধরে। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য। আশরাফ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পাঁচবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১