সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

একটি টুনা মাছের দাম ২৬ কোটি টাকা!

আকাশবার্তা ডেস্ক :

জাপানের একজন সুশি বিক্রেতা নতুন বছরে টোকিওর মাছ বাজারে নিলামে একটা দৈত্যাকৃতি টুনা মাছ ৩.১ মিলিয়ন ডলার (প্রায় ২৬ কোটি টাকা) মূল্যে কিনে নতুন রেকর্ড গড়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ২৭৮ কিলোগ্রামের ব্লুফিন বা নীল পাখনার টুনা মাছটি কিনে নিয়েছেন স্বঘোষিত টুনা সম্রাট কিয়োশি কিমুরা।

এই প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। কিমুরা নিজেই প্রচুর দাম দিয়ে মাছ কেনার যে রেকর্ড আগে গড়েছিলেন, এবার তার চেয়ে দ্বিগুণেরও বেশি দামে এই টুনা মাছটি কেনেন।

এর আগে ২০১৩ সালে তিনি ১.৪ মিলিয়ন ডলার দিয়ে একটি মাছ কিনেছিলেন।

পাইকারী বিক্রেতা ও সুশি কোম্পানিগুলো নববর্ষে ভোর হওয়ারও আগে বাজারের সবচেয়ে ভালো মাছগুলো চড়া দামে কিনে থাকেন।

নিলামের পর কিমুরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি একটা ভালো টুনা কিনেছি।’

কিয়োশি কিমুরা বলেন, ‘যা ধারণা ছিল, দাম তার চেয়ে বেশি পড়েছে। কিন্তু, আমাদের ক্রেতারা এই চমৎকার টুনাটা খাবেন বলে আশা করছি।’

গত আট বছরের সাত বছরই নববর্ষের বাজারে সবচেয়ে নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকিয়েছেন কিমুরা।

বিবিসির রুপার্ট উইংফিল্ড জানান, সাধারণ দিনে এই টুনার দাম হতো ৬০ হাজার ডলার। কিন্তু, নববর্ষে বাজারে মর্যাদার একটা ব্যাপার ছিল। তাছাড়া এতে কিমুরার সুশি সাম্রাজ্যের ব্যাপক প্রচারণাও হয়েছে।

একই সঙ্গে টুনা মাছে বিরল একটি প্রজাতি হওয়ার কারণেও এর দাম বাড়ছে।

সারা বিশ্বে ধরা নীল পাখনার টুনা মাছের বেশিরভাগই খায় জাপানের মানুষ। এখানে সুশির এই অত্যন্ত দামি এই উপাদানকে এর দামের কারণে ‘কালো হীরা’ বলে অভিহিত করে সুশী-প্রেমীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31