বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বাদ পড়লো দাঁড়িপাল্লা

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে রাজনৈতিক দলের বা ব্যক্তির নির্বাচনের প্রতীকের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে দাঁড়িপাল্লা। জামায়াতে ইসলামী বাংলাদেশ নামের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এতদিন এই প্রতীকটি তাদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করে আসছিল।

কিন্তু এই মনোগ্রামটি ন্যায়বিচারের প্রতীক হিসাবে কোন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ব্যবহার করতে না দেয়ার জন্য সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত রয়েছে। হাইকোর্টের রেজিস্টার অফিস থেকে গত ডিসেম্বরে এ বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কেও জানানো হয়।

এরপর কমিশন সভায় প্রস্তাবটি অনুমোদনের পর বিধিমালায় সংশোধন প্রস্তাব আনা হয়। সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর বুধবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় এতদিন ৬৫টি প্রতীক থাকলেও এখন থাকছে ৬৪টি।

২০০৮ সালের ৪ঠা নভেম্বর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিবন্ধিত হয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটি অবশ্য এর আগে থেকেই এই প্রতীকে কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছে। জামায়াতে ইসলামী নতুন কি প্রতীক নেবে, তা জানা যায়নি।

একটি রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ১লা আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তবে দলটি ওই রায়ের বিরুদ্ধে আপীল করেছে, যার এখনো নিষ্পত্তি হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০