শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘নির্বাচন-সরকার গঠন-সংসদকে প্রত্যাখ্যান করেছি’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ যেখানে ভোট দিতে পারেনি সেই নির্বাচন, সরকার গঠন এবং সংসদকেও আমরা প্রত্যাখ্যান করেছি।’

মঙ্গলবার (০৮জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ পুরোপুরিভাবে যেটাকে বর্জন করেছে বলা যেতে পারে। জনগণ যে নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি, সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন নিয়ে মন্তব্য করাও তো হাস্যকর ছাড়া কিছু না।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার৷ এই জন্য যে, এটা কখনোই জনগণের ভোটে হয়নি৷ জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেনি।’

‘২০১৪ সালেও এই প্রেক্ষাপট ছিলো এবং এরপরও ৫ বছর তারা শাসন করেছে। আপনারাও কিছু করতে পারেননি, এখন কী করবেন’ – এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘পাকিস্তান থাকে নাই? থাকছে তো। বিভিন্ন জায়গায় থেকেছে তো। জনগণের সঙ্গে সম্পর্ক নাই৷ কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই। একটা কিছু না কিছু থাকতে হয়। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই।

আপনি এটা চিন্তা করেন না কেন যে, গোটা জাতি বঞ্চিত হয়ে গেছে। একবারও ভাবেন না, গোটা বাঙালি জাতির সঙ্গে আজকে প্রতারণা করল৷ একবারও আপনাদের মনের মধ্যে আবেগ আসে না, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি যে চেতনার ভিত্তিতে, সেই চেতনাকে ধূলিস্যাৎ করে দিয়ে কিছু লোকের দখলদারিত্বের জন্য সরকার গঠন করেছে, দেশ পরিচালনার জন্য। আবার আপনারা রেফারেন্স টানবেন তা কি হয়?’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এখন যা করার তা করবে৷ জনগণের দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি৷ গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১