বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচন নিয়ে পশ্চিমাদের বিবৃতিতে চিন্তিত নই

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে আমরা চিন্তিত নই। বোঝাবুঝির অভাব ও ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এমন বিবৃতি এসেছে। তবে ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্বগ্রহণের পর মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরিয়ার আলম। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে আমরা চিন্তিত নই। এখানে তাদের সঙ্গে বোঝাবুঝির অভাব ও ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এমন বিবৃতি এসেছে। তবে ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ আগস্ট মাস থেকেই আমরা রোহিঙ্গা সংকট নিয়ে ব্যস্ত ছিলাম। তবে অস্বীকার করার উপায় নেই যে, রোহিঙ্গা প্রত্যাবাসন চূড়ান্ত হওয়ার পর থেমে যায়। আর এরপর নির্বাচন এসে পড়ার কারণে তিন-চার সপ্তাহ রোহিঙ্গা নিয়ে তেমন অগ্রগতি হয়নি। রোহিঙ্গা একটি পেন্ডিং ইস্যু। আমরা এটি নিয়ে আবারো কাজ শুরু করবো। 

অপর এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো মন্ত্রণালয় নয় যে সামনের ১০০ দিনে কতটুকু কজ করবো, রাস্তা হবে কিনা, স্কুল হবে কিনা এমন। এই মন্ত্রণালয় ভিন্নভাবে কাজ করে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১০টি চ্যান্সারি ভবন তৈরির কাজ চলছে। ভবনগুলো খুবই সুন্দর হবে। ইতোমধ্যেই দিল্লি, নিউইয়র্ক, জাপান প্রভৃতি দেশের অনেক সুন্দর চ্যান্সারি ভবন তৈরি হয়েছে।  

তিনি বলেন, ৭০-৭৩ সালের নির্বাচন আমরা দেখিনি। তবে এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি। সে কারণে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী এই মন্ত্রণালয়ের লিডার। তার নেতৃত্বের আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০