শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সময় মতো প্রকল্প শেষ করতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সব ধরনের প্রকল্পের কাজ সময়মতো শেষ করার নির্দেশ দিলেন নতুন মন্ত্রী তাজুল ইমলাম।

তিনি বলেছেন, সময়ের মধ্যে অবশ্যই মানসম্পন্ন কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচয়ের সময় তাদের এই নির্দেশ দেন মন্ত্রী। এসময় তার পাশে ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের প্রধানরা।

তাজুল ইসলাম বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কথা প্রায়ই শোনা যায়। আমাদের অনেক সিদ্ধান্ত একমাস, ১৫ দিন ১০ দিনেও সমাধান হয় না। দেখা যায় সিদ্ধান্ত দিতেই ডিলে হচ্ছে তাহলে কাজ হবে কি করে? আপনাদের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আরও স্মার্ট হতে হবে।

তিনি বলেন, আমাদের কাজ হতে হবে প্রয়োজন নির্ভর। কোনো এলাকায় কোনো ধরনের কাজটি করতে হবে সেটা আগেই নির্ধারণ করতে হবে। তবে অবশ্যই মান সম্পন্ন কাজ হতে হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয় বলে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কেনো পারবো না, আমরা নির্বোধ হতে পারি না।

তিনি আরও বলেন, আমি দুর্নীতিকে ঘৃণা করি। কাজেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। আমার দ্বারা কারো ক্ষতি হোক সেটা আমি চাই না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১