রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক বার্তা

বিবিসি বাংলা :

বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কোন ফেসবুক আইডি নেই বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর। তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে -এমন তথ্যের ভিত্তিতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। সেখানে বলা হয় যে, “বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কোন ফেসবুক একাউন্ট ব্যবহার অথবা পরিচালনা করছেন না।”

“কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক একাউন্ট খুলে সেখানে বিভিন্ন তথ্য আপলোড করছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা,” এমনটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য সেখানে অনুরোধ জানানো হয়।

এর আগেও সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছিল বলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল আইএসপিআর।

সেখানে বলা হয়েছিল, “এগুলো ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছিল।” পরে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম ও লিংক উল্লেখ করে দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০