বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী যে উপজেলা নির্বাচন, তার জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। তারা এলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভালো লাগে। 

রোববার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে  যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন। 

এতে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় এমপিসহ জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন। যৌথসভায় সভাপতিত্ব করছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। ওই দলগুলোকে তিনি আবারো মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানাবেন। শিগগিরই তাদের আমন্ত্রণ জানানো হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে, সে বিএনপির সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন ভুল করেছেন। এ স্বীকারোক্তি তিনি যদি দেন, তাহলে জাতি খুশি হবে। বিএনপির সঙ্গে জামায়াত আছে, এটা সবাই জানে। এটা তার জানা ছিলো না। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১