মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাহির ডবল ছক্কা

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্রে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর ১৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো ডবল ছক্কা হাঁকালেন তিনি। ছবিগুলো হচ্ছে- প্রেমের বাঁধন, গোলাপতলীর কাজল, জান্নাত, দুরন্ত মেঘলা, তুমি আমার সুন্দরী, পবিত্র ভালোবাসা, ঢাকা অ্যাটাক, হারজিৎ, ময়না, মনে রেখো, নক্ষত্রের রাত, ফালতু ও পলকে পলকে তোমাকে চাই।

এ প্রসঙ্গে মাহি বলেন, এতগুলো ছবির শুটিং শেষ করতে আমার পুরো বছর লেগে যাবে। তাই চলতি বছরে শিডিউল ফাঁকা নেই।বর্তমানে মাহি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে রয়েছেন। সেখানে একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’র শুটিং করছেন। এখানে ১৪ মার্চ পর্যন্ত এ ছবির শুটিং চলবে।

এদিকে ১ মার্চ থেকে ভারতে ‘ময়না’র শুটিং করার কথা ছিল মাহির। কিন্তু তার পক্ষে টানা শিডিউল দেয়া সম্ভব হচ্ছিল না দেখে শুটিং পিছিয়েছে, কারণ ভেঙে ভেঙে নয় টানা শুটিং করে ছবি শেষ করতে চান নির্মাতা।

এ ছাড়া ১৭ মার্চ থেকে ‘মনে রেখো’র শুটিং করবেন মাহি। মাঝে ১৯ মার্চ থেকে ‘জান্নাত’-এর দুদিন শুটিং করবেন। তাতে ছবিটির মূল দৃশ্যের শুটিং শেষ হয়ে যাবে, বাকি থাকবে গান। এদিকে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’-এ নায়িকা হিসেবে জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন মাহি, সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মাহি। জাজের কোনো ছবিতে চলতি বছর দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আপাতত কোনো সম্ভাবনা নেই। পুরো বছর আমার শিডিউল বুকড।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১