বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আমন্ত্রণ পেলে সংলাপে যোগ দেব : ড.কামাল

আকাশবার্তা ডেস্ক :

আমন্ত্রণ পেলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন আবারও সংলাপে যোগ দেবেন। রোববার (১৩ জানুয়ারি) সংবাদ সংস্থা ইউএনবিকে তিনি একথা বলেছেন। তবে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কী নিয়ে সংলাপ তা দেখে তারা অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ইউএনবিকে ড. কামাল বলেন, আরেকটি বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের কার্যকর পথ খুঁজে বের করতে আমি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চিতভাবেই এটি ইতিবাচক পদক্ষেপ।’

ড. কামাল আরও বলেন, সংলাপে বসার জন্য আমন্ত্রণ পেলে জোট নেতারা একত্রে বসবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কী নিয়ে আলোচনা করা যায় তা ঠিক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হলে দেশের জনগণের পক্ষে একটি ইতিবাচক ফল আসবে বলেও আশা প্রকাশ করেন গণফোরাম সভাপতি ড. কামাল।

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাইলে তিনি ইউএনবিকে বলেন, আমি এ ধরনের কোনো বিষয়ে অবগত নই। তাই এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

এদিকে, বিবিসি বাংলাকে ড. কামাল বলেন, প্রধানমন্ত্রী সবাইকে ডাকবেন সংলাপে, একটু তো ইঙ্গিত থাকবে কী কী বিষয় নিয়ে এই সংলাপ। যদি সেটা আমাদের কাছে বিবেচনাযোগ্য হয়, তখন আমরা কমিটিতে সিদ্ধান্ত নেব এ ব্যাপারে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ এলে তাতে সাড়া দেবেন কি-না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নীতিগতভাবে আমি একে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচনা করব। কিন্তু জানতে হবে কী প্রেক্ষাপটে এটার আয়োজন করা হচ্ছে, কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যোগ দেন, সেখানে কী জানাবেন তাকে? এ প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, সেখানে অবশ্যই নির্বাচনের ব্যাপারে কথা হবে।

ড. কামাল বলেন, ‘সংলাপের প্রস্তাব এলে প্রথমে আমরা জানতে চাইব যে কী বিষয় নিয়ে হবে। তারপর আমাদের কমিটির বৈঠক হবে। সেখানে বসে আমরা আলোচনা করে সুচিন্তিত উত্তর দেব।

তিনি বলেন, সংলাপে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তটি তারা প্রথম নিজ দল গণফোরাম থেকেই নেবেন। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের আগের অবস্থার সঙ্গে এখনকার অবস্থার একটা পার্থক্য রয়েছে। কাজেই যে কোনো প্রস্তাবের ব্যাপারে এখন নতুন করে চিন্তা করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১