সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

সাতদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না

আকাশবার্তা ডেস্ক :

বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানিয়েছে, মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।

বিটিআরসি এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নির্দেশ স্থগিত রাখা হয়।

জহুরুল হক বলেন, বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস ২৭ জানুয়ারি থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০