শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক, প্রত্যখ্যান করছি : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র বক্তব্যকে অসৌজন্যমূলক দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাদের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছি।

গত মঙ্গলবার টিআইবি সংসদ নির্বাচন নিয়ে গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করে সংবাদ সম্মেলনে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনের প্রতিটিতে এক বা একাধিক ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪১ আসনে পড়েছে জাল ভোট। আর ৩৩ আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।

এমন তথ্য প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে প্রতিক্রিয়ায় বলা হয়- টিআইবির প্রতিবেদন মনগড়া, পূর্বনির্ধারিত

বুধবার (১৬ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এ বিষয়ে অবস্থান জানতে চাইলে কেএম নুরুল বলেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না। কারণ, পত্রপত্রিকার যে তথ্য পেয়েছি, তাতে এরকম কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় আপনারা (সাংবাদিকদের) এমন দেখাননি—তারা (টিআইবি) যেভাবে বলেছে, নির্বাচনে সে ধরনের অনিয়ম হয়েছে।

সিইসি বলেন, শুধু গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। এমন হয়নি। টিআইবি যেরকম বলেছে, তার সতত্য নাই।

আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। একথাগুলো এভাবে বলা ঠিক হয়নি।

ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১