বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশব্যাপী আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা : মোস্তফা জব্বার

আকাশবার্তা ডেস্ক :

শুক্রবার ( ১৮জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় হাইটেক পার্ক নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত জমি পরিদর্শনকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশব্যাপী আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে পার্ক নির্মাণ করা হবে। 
পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্ব অঙ্গনে আইসিটি খাতে দেশের আয়ও বাড়ার সম্ভাবনা সৃষ্টি হবে।

এ সময় মন্ত্রীকে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাবিত জমি ঘুরে ঘুরে দেখান। প্রস্তাবিত জমি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত জায়গা নিয়ে ইতোপূর্বে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চান্দগাঁও এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব এই স¤পত্তি পার্ক কর্তৃপক্ষকে দেয়া হচ্ছে। তাছাড়া আগ্রাবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব একটি মার্কেট ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১