বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রী কামরুন নাহার মিম বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার মায়ের কাছ থেকে মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর আশঙ্কা প্রশাসনের নির্দেশ অমান্য করে বর পক্ষ কনেকে নিয়ে যেতে পারে।

জানা যায়, চরকাঁকড়া একাডেমির দশম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী প্রেম করে কোর্ট এফিডেভিটের মাধ্যমে আগেই বিয়ে করে। শুক্রবার পারিবারিকভাবে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে নুরআলমের সাথে তাদের বিয়ের আয়োজন চলে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকালে সরেজমিনে কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল আহমদ জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০ ধারায় কনের মাকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া যাবেনা। আদেশ অমান্য করলে অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১