মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর শহরে অবস্থান করা সাংবাদিকদের বাসা ও অফিসে চুরির ঘটনা অব্যাহত রয়েছে। এবার স্থানীয় দৈনিক কালের প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক কাজী মাকছুদুল হকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তার সহধর্মিণী ফাতেমা-তুজ- জোহরা (মনিকা) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রামগতি উপজেলা প্রকৌশলী।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের রেহান উদ্দিন ভুঁইয়া সড়কের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সা্ইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস, বাংলা নিউজ টুয়েন্টিফোরের স্টাফ করেসপনডেন্ট সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম, বণিক বার্তার জেলা প্রতিনিধি রাকিব হোসেন রনি, মোহনা নিউজ সম্পাদক মো: রাফি।

এছাড়াও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, ডিবি শাখার কর্মকর্তারা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপনসহ জেলায় কর্মরত আরো সাংবাদিকরা পরিদর্শন করেন।

কাজী মাকছুদ জানান, বসতঘরের লোহার জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে। ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাসার লোকজন পার্শ্ববর্তী আত্মীয়ের বাসায় ছিলেন। কাজী মাকছুদ তখন ছিলেন প্রেস ক্লাবে। ঘটনার সময় বিদ্যুৎ থাকলেও বাসার লাগোয়া পৌরসভার ল্যাম্প পোষ্টের বাতি বন্ধ ছিল।

লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম আইন শৃংখলা বাহিনীর প্রতি সাংবাদিকের বাসায় চুরির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের আটক করে বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানান।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১