মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্বাচনে টাকা ব্যয়ের বিষয়টি অস্বীকার করা যাবে না : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

দেশে নির্বাচনের সময় প্রার্থীদের টাকা ব্যয়ের বিষয়টি অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে টাকার যে একটা ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনও উপায় নেই। নির্বাচন কমিশন প্রার্থীদের টাকা খরচের বিষয়টি নির্ধারণ করে দিয়েছে। তবে ওই সীমাটা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে।’

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর সব দেশে নির্বাচনের আগে কালো টাকার ছড়াছড়ি হয়। বাংলাদেশেও জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে প্রার্থীরা অতিরিক্ত টাকা ব্যয় করছেন বলে খবর আছে। তবে নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

এ সময় তিনি জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সব মন্ত্রী-এমপিদের এলাকা ছেড়ে চলে আসার অনুরোধ জানান।

জেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নির্বাচনে আমরা দলীয় মনোনয়ন দেইনি। তবে অনেককেই সমর্থন দিয়েছি। এই সমর্থনের বাইরে কেউ যদি প্রতিদ্বন্দ্বীতা করেন তাহলে তাদের আমরা নিষেধ করতে পারি না। কারণ নির্বাচন করার অধিকার সবার আছে। তাদের দলীয় প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপাচাপি করিনি, তবে অনেককেই অনুরোধ করেছি।’

সম্প্রতি জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গিদের আত্মঘাতী হওয়ার নতুন ধরন বা কৌশল নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে শঙ্কিত নই। জঙ্গিদের আত্মঘাতী হওয়ার এ নতুন কৌশল আমাদের সতর্ক হওয়ার নতুন বার্তা।’

/এসআই/এসএনএইচ/

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১