শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চররমনী দ্বীপে শীতবস্ত্র পেয়েছে দুই শতাধিক শিশু

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :

শীতবস্ত্র পেয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনার দ্বীপ চররমনী মোহনের দুই শতাধিক শিশু। এ সময় চর কালকানি, চর শামছুদ্দিন এবং মার্টিন ইউনিয়নের আরো শতাধিক ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশুর মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৯ জানুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক” লক্ষ্মীপুর টিম এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহবুবে এলাহি সানি, স্থানীয় বলিরপোল মডেল একাডেমির শিক্ষক মাওলানা নুরুল করিম, শিক্ষক খুরশিদ আলম চৌধুরী, ব্যবসায়ী কামরুল ইসলাম সুমন, মাওলানা মো. ইব্রাহিম, মো. বাবলু, ইস্রাফিল হোসেন, মো. ইব্রাহিম, মো. খোকন, মিল্লাত হোসেন, মো. হোসেন প্রমুখ।

কলেজ ছাত্র জুনাইদ আল হাবিব নিজের ফেসবুক স্ট্যাটাস ও খুদে বার্তার মাধ্যমে শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই শীতবস্ত্রের ব্যবস্থা করেন।

জুনায়েদ জানান, আগেও তার প্রচেষ্টায় বিগত দুটি ঈদে এই অঞ্চলের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে এবং চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১