শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আপনি নেতৃত্ব নেন, আমি আপনার পেছনে আছি

আকাশবার্তা ডেস্ক :

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নেতৃত্ব নেন। আমি আপনার পেছনে আছি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা ও বর্তমান অর্থমন্ত্রীকে শুভেচ্ছা স্বাগতম’ শীর্ষক অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি চলে যাব এটা আমি আগে থেকেই জানতাম। আমি কিছু পদক্ষেপ আগে থেকেই নিয়ে রেখেছি। প্রতিবারই আমরা বাজেট আলোচনা জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করতাম। আমি এবার ডিসেম্বরে বাজেট আলোচনা শুরু করে দিয়েছি।

নতুন অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মুহিত বলেন, আগামী অর্থবছরের জন্য একটা বাজেট কাঠামো আমি তৈরি করেছি। আপনি এটা অর্থমন্ত্রণালয়ে পাবেন। এটা ধরে আপনি বাজেট করতে পারবেন।
মুস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এ অর্থমন্ত্রী আরও বলেন, আজকে আমি কিছু অঙ্গীকার করছি। এগুলো আগামী বছরের বাজেটে তৈরি করে রেখে এসেছি। আপনি চাইলে এটা ধরে কাজ করতে পারবেন। এছাড়া যখনই প্রয়োজন হবে সহযোগিতার জন্য আসবেন। আমি ফ্রি থাকবো।

মুহিত বলেন, গত ১০ বছরে আমরা যা অর্জন করেছি এর পেছনে আছেন ১ জন। তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আমাকে বুড়ো বয়সে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আচরণ অনেক প্রোগ্রেসিভ ছিল। এটাও বাংলাদেশের উন্নয়নের অনেক বড় একটা কারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১