মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আকাশ বার্তা ডেস্ক :

প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে বুধবার (২৮ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। তবে কোথাও কোথাও ভোটারদের উপস্থিতিতে ধীরগতি দেখা যায়।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সব কয়টি কেন্দ্রে।
এ দিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ওপেন ভোট মারার দলীয় নির্দেশ থাকলেও কোথাও ওপেন ভোট প্রয়োগ করতে দেখা যায়নি। ভোট কেন্দ্রে কোন ভোটারকে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে দেয়নি দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা।
এখানে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জেলার সর্বমোট ৮২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি হলেও বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান (হেলিকপ্টার প্রতিক) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ শামসুল ইসলাম (আনারস প্রতিক) এবং একই দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া প্রতিক)।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনে কোনো ধরণের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১