শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ২টি সিএনজি ও ৪টি দোকানঘর

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়ে গেছে ২টি সিএনজি ও মালামালসহ চারটি দোকানঘর। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভুক্তভোগীরা। রবিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারিহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে ফাজিল ব্যাপারিহাট বাজারের শফিকুল ইসলামের সিএনজি গ্যারেজে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আশেপাশের বাবুল মিয়ার মুরগী দোকান, ইউসূফ ফয়সালের ফার্ণিসার দোকান ও ফয়েজ আহমদে ঔষুধের দোকানসহ ৩টি দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে গ্যারেজে থাকা দুটি সিএনজি চালিত অটোরিক্সাসহ ৪টি দোকানঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহাম্মেদ রতন জানান, অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের ভারপ্রাপ্ত লিডার মো. ইসমাইল মিয়া অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি গ্যারেজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে দুটি সিএনজিসহ ৪টি দোকানঘর ও মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১