শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

উন্নয়ন কাজের নামে চাঁদাবাজি করলে ধরিয়ে দিন : সালাহ উদ্দিন টিপু

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামীলীগ সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছে। জনগণের নিকট থেকে চাঁদা তুলে নয়, সরকারের নির্ধারিত বরাদ্দে সকল উন্নয়ন কাজ হচ্ছে। যদি কেউ সরকারের উন্নয়ন কাজকে পুঁজি করে জনসাধারণের নিকট থেকে চাঁদা আদায় করে তবে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে ধরিয়ে দিন।

রোববার (২৭ জানুয়ারি) বিকালে সদর উপজেলার দক্ষিণ মটবী সাজ্জাদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।

এছাড়াও বিগত দিনে যারা রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে জনগণের নিকট থেকে টাকা আদায় করেছে তাদের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রহিম মিন্টু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল প্রমুখ।
আলোচনা শেষে কচিকাঁচা শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১