বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কেরাত সম্মেলনে আসছেন বিশ্বসেরা কারিরা

ইসলাম ডেস্ক :

১৯তম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মিশর, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইরান, ফিলিপাইন, বাংলাদেশসহ বিশ্বসেরা কারিরা কেরাত পরিবেশন করবেন।

৯ ফেব্রুয়ারি নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজা এবং ৮ ফেব্রুয়ারি ঢাকার বায়তুল মোকাররমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির সহায়তায় আন্তর্জাতিক কুরআন তেলওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশ এতে সহযোগিতা করছে। আসর নামাজের পর বাংলাদেশ এবং মাগরিবের পর বিদেশি কারিরা কেরাত পরিবেশন করবেন।

কেরাত সম্মেলন সফল করতে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রস্তুতি সভায় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচানা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সম্মেলন সফল করতে সবার সহযোগিতা চেয়ে সুফি মো. মিজানুর রহমান বলেন, একমঞ্চে বিশ্বে কারিরা কেরাত পরিবেশনের ঘটনা বিরল। এমন সুযোগ সহজে পাওয়া যায় না। তাই আন্তর্জাতিক কারিদের কেরাত শুনতে এ সম্মেলন সর্বাত্মক সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্মেলনে মিশরের শাইখ ইয়াসির শারকাউদ, দক্ষিণ আফ্রিকার আব্দুর রহমান সাদিয়ান, তুরস্কের ইয়াশার চৌহাদার, ইরানের হামীদ শাকের নেজাদ, ফিলিপাইনের নুমান পিথবায়া, বাংলাদেশের আহমদ বিন ইউসুফ আল আযহারী কেরাত পরিবেশন করবেন।

সভায় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা কারি আবু তালেব মোহাম্মদ বেলাল উদ্দিন, আনজুমানের সিরাজুল হক, এসএম গিয়াস উদ্দিন সাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের আনোয়ারুল হক, মাহাবুব খান, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, হজরত শাহ আমানত (র.) দরগাহ শরিফের মুতওল্লি মোহাম্মদ আবদুল্লাহ, আনজুমান সিকিউরিটি ফোর্সের প্রধান সাদেক হোসেন পাপ্পু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাফর উল্লাহ, শাহাদাতে কারবালা মাহফিলের সৈয়দ আব্দুল লতিফ, অধ্যাপক কামাল উদ্দিন, আবদুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, মো. আবুল মনসুর সিকদার, মাহাবুবুল আলম, এসএম শফি, জাফর আহমেদ সওদাগর, হাফেজ মুফতি মো. জালাল উদ্দিন, মাওলানা আবুল হোসেন শাহ সাহেব, হাফেজ মো. আহমদ উল্লাহ, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. জালাল উদ্দিন আল আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০