শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশে ফিরেছেন এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিত্সা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ।
 
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে পার্টির নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।
 
এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এরশাদ দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান উন্নত চিকিৎসার জন্য। 
 
ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১