মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভারতের ৪০তম স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের লেটেস্ট কমিউনিকেশন স্যাটেলাইট জিএসএটি-৩১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আএসআরও) চলতি বছরের তৃতীয় সফল মিশন।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ফরাসি গুয়ানা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। কোরো’র এরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যে জিএসএটি-৩১ কক্ষপথে অবস্থান নেয়। উৎক্ষেপণ কেন্দ্রটি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে। যেখান থেকে স্থানীয় সময় রাত ২টা ৩১ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়।

আএসআরও’র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (এসডিএসসি) পরিচালক এস পণ্ডিয়ান বলেছেন, এরিয়ান-৫ বোর্ড থেকে জিএসএটি-৩১ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এতে আমরা খুব আনন্দিত। এছাড়া ২০১৯ সালে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তৃতীয় সফল মহাকাশ মিশন এটি।

জিএসএটি-৩১ ভারতের ৪০তম কমিউনিকেশন স্যাটেলাইট। এটি আগের ইনস্যাট স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে। যেটির মেয়াদ শেষের দিকে আছে।

দুই হাজার ৫৩৫ কেজি ওজনের জিএসএটি-৩১ ইনস্যাট স্যাটেলাইটের ধারাবাহিক পরিষেবা পৌঁছে দেবে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, স্যাটেলাইটটির ক্ষমতা ৪.৭ কিলোওয়াট। এর কাভারেজ এরিয়া ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপাঞ্চল। এর মিশন মেয়াদ ১৫ বছর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০