মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৩২/৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকেন্দ্রটির উদ্বোধন করেন তিনি। জানা গেছে, রামগঞ্জ এলাকায় লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যার সমাধান করে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ করার লক্ষ্যে উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

রামগঞ্জ ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শাহজাহান কবীরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পার্শ্ববর্তী ৫ একর জমির উপর বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এ উপকেন্দ্রের সক্ষমতা ১৫০ এমভিএ। এতে ২টি ৫০/৭৫ এমভিএ ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমার, ৪টি ১৩২ কেভি লাইন বে, ২টি ১৩২ কেভি ট্রান্সফরমার বে, ১টি ১৩২ কেভি বাস কাপলার বে, ২টি ৩৩ কেভি ইনকামার বে স্থাপন করা হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় বিদ্যুৎ উপকেন্দ্রটি বাস্তবায়ন করে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড।

রামগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপনের ফলে রামগঞ্জ, রায়পুর ও ফরিদগঞ্জের প্রায় দেড় লাখ গ্রাহকের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। এসব এলাকায় বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা সমাধান করে গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সুবিধা তৈরি হওয়ায় আর্থিক কর্মকান্ডের সুযোগ বৃদ্ধি পেয়েছে বলেও জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০