শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১৫,৬৩৬টি পর্নো ও দুই হাজার জুয়ারসাইট বন্ধ হচ্ছে

তথ্য প্রযুক্তি ডেস্ক :

১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৮ফেব্রুয়ারি) মন্ত্রী তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করতে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশ পাঠায়। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে।

সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’

উল্লেখ্য, পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অববস্থানের কথা জানিয়ে আসছে সরকার। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমাকেও এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। কয়েক দফায় পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকরী অবস্থান নেন তিনি।

পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে পাঁচ দফায় বিটিআরসি প্রায় চার হাজার পর্নোসাইট বন্ধ করার নির্দেশ দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১