মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ডুয়েট অ্যালবাম এলোমেলো পৃথিবী

বিনোদন ডেস্ক :

সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে আবিদ রনি ফিচারিং নিপা ও আতিকের ডুয়েট অ্যালবাম ‘এলোমেলো পৃথিবী’। এতে গানের সংখ্যা ৬টি। সবগুলো গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন আবিদ রনি। কয়েকদিন আগে অ্যালবামের টাইটেল গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। অ্যালবাম প্রসঙ্গে আবিদ রনি বলেন, ‘নিপা ও আতিক নতুন শিল্পী হলেও দুজনই খুব ভালো গান করে। আমি চেষ্টা করেছি যেন অ্যালবামের প্রতিটি গান দর্শকদের মন ছুঁয়ে যায়।’

অ্যালবাম প্রসঙ্গে কন্ঠশিল্পী নিপা বলেন, ‘এটা আমার প্রথম অ্যালবাম। আমি আমার দিক থেকে সাধ্যমত চেষ্টা করেছি ভালো গান করার। সবাই দোয়া করবেন আমার নতুন অ্যালবামটি যেন সফলতা পায়। আমি এই অ্যালবামের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সঙ্গীত পরিচালক আবিদ রনি ও সিডি চয়েসের প্রতি।’ অ্যালবামের আরেক শিল্পী আতিক বলেন, ‘আমি অ্যালবামের প্রতিটি গানই খুব যতœ করে করেছি, যেন দর্শকদের ভালো লাগে। আমি সবার নিকট দোয়া প্রার্থী এলোমেলো পৃথিবীর জন্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১