সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির একটি আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার পর তাকে আটক করা হলো।

ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালে চীন থেকে পাওয়া ১০ লাখ ডলার সরকারি অর্থ এসওএফ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

আড়াই ঘণ্টা শুনানির পর সরকারি কৌঁসুলিরা ইয়ামিনকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানান।

সরকারি আইনজীবী আইশাথ মোহাম্মদ বলেছেন, তথ্য প্রমাণে ঘেঁটে দেখা গেছে ইয়ামিন প্রত্যক্ষদর্শীদের টাকার প্রলোভন দেখিয়ে সাক্ষ্য পরিবর্তনের চেষ্টা করেন।

এসময় আদালতে উপস্থিত থাকা ইয়ামিনকে পুলিশের হেফাজতে নিতে এবং বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আটকে রাখতে নির্দেশ দেন বিচারক।

ইয়ামিনের অর্থ আত্মসাতের মামলার প্রাথমিক শুনানি চলতি সপ্তাহেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগামী ৬ এপ্রিল ভারত সাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১