বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্বাধীনতার বিরোধিতাকারীদের ক্ষমা চাওয়া উচিত : নজরুল ইসলাম

আকাশবার্তা ডেস্ক :

যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, আমরা তাদের শাস্তি চাই; আবার এই গণতন্ত্রকে ও স্বাধীনতাকে যারা ধ্বংস করেছে, তাদেরও জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ শুধু জামায়াত স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছে, এ জন্য তাদের দুঃখ, লজ্জা ও ক্ষমা প্রার্থনা করা উচিত—এটা যেমন যুক্তিসংগত দাবি, তেমনি আরো যুক্তিসংগত দাবি আছে। কিন্তু স্বাধীনতার বিরোধিতা যারা করছে, আমরা অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই। তবে যারা গণতন্ত্র হত্যা করেছে, তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। সুতরাং আমরা মনে করি, যারা অপরাধ করেছে, তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আমরা যদি কোনো দোষ করি, তাহলে আমাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশে সেই রীতির প্রচলন নাই।’

উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রধান নির্বাচন কমিশনার যা বলেন, তা শুনে দেশের জনগণ ছি ছি বলে। সুতরাং এই ছি ছি বক্তব্যের ওপরে দেশের মানুষের কোনো আস্থা আছে বলে আমার মনে হয় না।’

বিএনপির কোনো নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি এটা জানি না। এটা হতেও পারে, অসম্ভব কোনো ব্যাপার না। তবে আমরা বলেছি, আমাদের দলে কেউ কোনো না কোনোভাবে আছে এমন কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে তাঁর বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেব।’

এর আগে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান। এ সময় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১