মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হুমায়ুন, সম্পাদক হাবিব

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ইং সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নবগঠিত কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম আবদুল মতিন।

এ কমিটির নির্বাচিত সভাপতি এ কে এম হুমায়ুন কবির পেয়েছেন ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হুদা পাটওয়ারী পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ ৭৯ ভোট ও মঞ্জুর আহমেদ তিতু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে মো. আবদুর রহীম (১ম) ও ১১৫ ভোট পেয়ে মো. হেলাল উদ্দিন (২য়) নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসাইন ১০২ ভোট, নুরউদ্দিন বাবুল ৮৯ ভোট ও প্রিয় লাল নাথ ৭৬ ভোট পেয়েছেন। মুনতাসিমুল হোসেন (মুন্নু) ১৭৭ ভোট পেয়ে প্রথম ও ফজলে রাব্বি ১৫৯ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন ১১৭ ভোট ও বোরহান উদ্দিন ৩৭ ভোট পেয়েছেন।

সংস্কৃতি সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন বাবর ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া কামাল শামীম ৯০ ভোট ও মো. আরিফুর রহমান ৭২ ভোট পেয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঠাগার সম্পাদক পদে সামছুদ্দিন হিমেল, কার্যনির্বাহী সদস্য পদে জোবায়ের আল মামুন অনিম, কামরুল হাসান রনি, বেলায়েত হোসেন আরিফ, মো. রিয়াজ উদ্দিন দীপু ও মো. সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

গত ৩১ শে জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এতে ভোটাধিকার প্রয়োগ করেন জেলা আইনজীবী সমিতির ২৮৯ জন ভোটার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১