সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকবাজারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক :

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। খবর বাসসের

পুতিন বলেন, ‘ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের এ ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, ‘এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১